DMRE

                                                                                                             ads by   DMRE   ঘরে বসেই কেনাকাটার আনন্দ  
                                                                                                               http://www.dmrebd.com/
                                                         

পিওর সিল্ক শাড়ি

    পিওর সিল্ক শাড়ি



আধুনিকতার সাথে মানানসই বাংলার ঐতিহ্যবাহী পিওর সিল্ক শাড়ি, নজরকাড়া ডিজাইন হাই কোয়ালিটি ফেব্রিক দ্বারা তৈরি।আমাদের শিল্পে একটা কথা বেশ প্রচলিত, পিওর সিল্ক ইজ পিওর। এখন সিল্ক নিয়ে অনেক ফ্যাশন ডিজাইনার কাজ করছেন। মোটিফ আর বুননে বৈচিত্র্য অনেক বেশি আনা যায় সিল্ক শাড়ি গুলোতে।এত দিন বলাকা সিল্কটাই বেশি চলেছে, কয়েক বছর ধরে অ্যান্ডি আর মসলিনও যোগ হয়েছে সিল্কের সম্ভারে। যেকোনো অনুষ্ঠানে নিজেকে জমকালো সাজে সাজাতে বেশিরভাগ নারীরা স্লিক শাড়িকে প্রাধান্য দিচ্ছেন। আর ফ্যাশন ডিজাইনাররা  আমাদের থেকে একরঙা কাপড় নিয়ে বৈচিত্র্যময় নকশা করছেন যার ফলে সিল্ক শাড়ির জনপ্রিয়তা বেড়েই চলছে।এখন জামদানি বা কাতান শাড়ির আদলে সিল্কেও নকশা করা হচ্ছে। এতে করে শাড়ির জমকালো ভাবটা থাকছে, আবার  দামটা বেশ কমে আসছে।

সিল্কেরই দুটো প্রকার অ্যান্ডি আর মসলিন।রাজশাহী সিল্কের পাশাপাশি এ দুয়ের চাহিদাও এখন বাজারে বেশ। অ্যান্ডি সিল্ককে অনেকে তসরও বলে থাকেন আসলে দেখতে তসরের মতো হলেও এটি আসলে তসর নয়। বুনন আর টেক্সচারে ভিন্নতা আছে এসবের।
সিল্ক, মসলিন বা অ্যান্ডি শাড়িতে এখন বেশ দেখা যাচ্ছে গাঢ় রঙের ব্যবহার। জমিনে গাঢ় নীল, সরষে, সবুজ, মেরুন, লাল, সাদা, ছাই এই রংগুলোর জনপ্রিয়তা বেশি। আঁচলে থাকতে পারে কন্ট্রাস্ট কোনো রঙের স্ট্রাইপ।'
সিল্ক শাড়ির দাম ২৭০০ থেকে ৩৫০০ টাকা। নকশার ওপর নির্ভর করে মসলিন আর অ্যান্ডি সিল্কের দাম। এগুলোর দাম ২৫০০ টাকা থেকে শুরু।
সিল্কের হরেক নকশায় বেছে নিতে পারবেন একদম নিজের পছন্দের শাড়িটিই।
অনালাইন বাজারে বিভিন্ন ডিজাইন ও সব নতুন কালেকশনের শাড়ি পেতে ভিজিট করতে পারেন আপনার সাধ্যের মধ্যে লেটেস্ট শাড়ি গুলো পেয়ে যাবেন। এখনি দেখতে এখানে যান




তথ্য সুত্র- dmreb.com






২টি মন্তব্য:

A330Pilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.