Fashion Tips For Valentines Day
ঘনিয়ে আসছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ঘিরে অনেকেরই রয়েছে নানারকম স্পেশাল প্ল্যান। ভালোবাসা দিবস এ প্রিয় মানুষ এর নজর কাড়তে অবশ্যই আকর্ষনীয় কাপড় জরুরি।তাছাড়া স্পেশাল অকেশন এ কিছু স্পেশাল জিনিস তো চাই ই! এক্ষেত্রে শাড়ি বিশেষ ভুমিকা পালন করে থাকে।
যদি এই ওয়েদার এর সাথে কিছু মানানসয়ী শাড়ি পছন্দ করা যায় তবে তো কথা ই নাই। বরাবর ই নারী হিসেবে শাড়ির প্রতি ভালো লাগা নতুন নয় এই ওয়েদার এর সাথে কালারফুল শাড়ি মানান সয়ী এবং নজরকারা ভুমিকা রাখে।
তাছাড়া কামিজ পরতেই অনেকে বেশি কমফরট ফিল করে। তাদের জন্য বিভিন্ন ধরনের কটন কামিজ গুলি ভালো হবে। যদিও ভালোবাসার রঙ বলা হয় লাল কে।তবুও আপনি আপনার রুচির দিকে খেয়াল রেখে অন্য রং গুলোকেও প্রাধান্য দিতে পারেন। যেমনঃ বিভিন্ন ধরনের লাইট কালার গুলোকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
বাজারে চলছে তাই ভালোবাসা দিবসের জন্য স্পেশাল শাড়ি এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকের সমাহার। ভালোবাসা দিবসের জন্য যে শাড়িগুলো এগুলো আপনি ১৫০০ থেকে শুরু করে ৩০০০ মধ্যেই পেয়ে যাবেন। শাড়ি ছাড়া কুরতি,সিনগ্যাল কামিজ এগুলো আপনি ৫০০ থেকে ১০০০ মধ্যেই পাবেন।
আপনার হাতের কাছের মার্কেট থেকেই অথবা অনলাইন বাজার থেকেও খুব সহজে এগুলো আপনি নিয়ে নিতে পারেন। তাই আর দেরি কিসের আজই নিয়ে নিন আপনার পছন্দের শাড়ি কিংবা কামিজ আর এই ভালোবাসা দিবসে আপনার পোশাকের ভিন্নতায় চমকে দিন আপনার প্রিয় মানুষটিকে।
অনলাইন শপিং এর মধ্যে আপনি (যেমন- আজকের ডিল, ডিএমআরই প্রভৃতি ) ভিজিট করতে পারেন। এখানে পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যে ভালোবাসা দিবসের স্পেশাল কালেকশন গুলো।
তথ্য সুত্র- dmreb.com









কোন মন্তব্য নেই