নেট কাতান শাড়ি

নেট কাতান শাড়ি
শাড়ি নিয়ে বাঙ্গালী মনের অন্যরকম টানের কথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন গত শতকে।শাড়ির সেই আবেদন এখনও একইরকম আছে। শাড়ির প্রতি নাড়ির টান বাঙ্গালী মেয়েদের চিরাচরিত বৈশিষ্ট।কাতান শাড়ি আগে মেয়েরা বিয়েতে পরতো।আমাদের মা খালাদের আমলে বেনারসি আর কাতান পরা হত বিয়েতে। হালকা কাজে বা এক কালারের সাথে গাঢ় পাড়ের কাতান শাড়ি ব্যবহার করে থাকতেন নারীরা। আর বিয়েতে ব্যবহার করতেন ভারি কাজের কাতান শাড়ি।
এক কালারের কাতান হলেও আঁচল আর পাড়ে বিভিন্ন নকশা করা থাকে। আজকাল চিকন পাড়ের কাতানও অনেকে ব্যবহার করে থাকেন। কাতান শাড়ির অন্যতম আকর্ষণ হলো এর উজ্জ্বলতা! যেটি খুব গর্জিয়াজ লুক দেয়! নেট কাতান শাড়ির চাহিদাও কম নয়। নেট কাতান শাড়িগুলো প্রায় সব বয়সের নারীদের ব্যবহার করতে দেখা যায়।যদিও আন্তর্জাতিক অঙ্গনে শাড়ি বলতে আধুনিক ঘরানার শাড়িকেই জনপ্রিয় করা হয়েছে, তবে উপমহাদেশের প্রতিটি অঞ্চলেই নিজস্ব ধরনের শাড়ির তৈরি ও জনপ্রিয় হয়েছে।
হালকা কাতান ও কাঞ্জিভরম শাড়ি গুলো আপনি যেকোনো মার্কেটে পেয়ে যাবেন। এগুলোর দাম মোটামোটি ১৭০০-৩০০০ এর মধ্যে পেয়ে যাবেন।
আর নেট কাতানের পার্টি শাড়ি গুলো ৩৫০০ থেকে ৪৫০০ এর মধ্যেই পেয়ে যাবেন।
বাজারে বিভিন্ন দামের ও মানের নেট কাতান রয়েছে। যদি আপনি অনলাইনে সুতি শাড়ি নিতে চান তবে আপনি অনেক সাইট পাবেন সেখানে আপনার পছন্দ মত কিনতে পারবেন কোন অতিরিক্ত সময় ও খরচ ছাড়াই। এমনকি আপনার হাতে পৌঁছে যাবে খুব কোন সময়ে। এক্ষেত্রে অনেক মার্কেট প্লেস আছে যারা এই সুবিধা দিয়ে থাকে(যেমন- আজকের ডিল, ডিএমআরই প্রভৃতি ) । এখন অনলাইন কেনাকাটা অর্থাৎ অনালাইন শপিং এ এইসব খুব জনপ্রিয়তা লাভ করেছে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পচ্ছন্দের অনেক নেট কাতান এবং দামেও কম ঠিক আপনার সাধ্যের মধ্যে।



কোন মন্তব্য নেই