স্টাইলিশ কুর্তি
আধুনিক ফ্যাশনে কুরতি জনপ্রিয় পোশকাগুলোর মাঝে একটি। কাজের জন্য বাইরে যেতে হয় তাদের কাছে এই কুরতির চাহিদা একটু বেশি।বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীরাও কুরতিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে।আর তাই কুরতির চাহিদা দিন দিন বেড়েই চলছে বলা যায় ।
কুরতির নানারকম ডিজাইন, কাটিং, রঙসহ প্রতিটি ক্ষেত্রে দেয়া হচ্ছে আধুনিকতার ছোঁয়া। এই লং কুরতি গুলো কামিজের কাটিংয়েও পাওয়া যায়। অর্থাৎ বর্তমান ফ্যাশনের ধারা বজায় রেখে কুরতিগুলোকে লম্বা করা হচ্ছে। এগুলো লং হাতারও হয় আবার স্লিভলেসও পাওয়া যায়।
আর কুরতির কাপড়ের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে ভয়েল, লিলেন, ডুপিয়ান, ডবি ফেব্রিক্স। হালকা রঙের সুতি, লিলেন, খাদি আর তাঁত কাপড়ে তৈরি হচ্ছে নকশাদার স্লিভলেস কুরতি। এছাড়া প্রতিটা ডিজাইনেও প্যাটার্ন, চেক কাপড়, লেস, প্যাচ-ওয়ার্ককে গুরুত্ব দেয়া হয়েছে।
রঙের ক্ষেত্রে মেরুন, হলুদ, সবুজ, সাদা রঙের পাশাপাশি কালো, কমলা, বাদামি, কমলা, ম্যাজেন্টা রঙের শেড লক্ষণীয়।পছন্দসই যেকোনো জিন্স, লেগিংস, জেগিংস অথবা ফ্যাশনেবল সালোয়ারের সাথে পরা যাবে এই কুরতিগুলো। বাজারে আপনি পেয়ে যাবেন নানা ডিজাইনের কুরতিগুলো। কুরতি গুলোর দাম ৫০০ থেকে ২০০০ এর মধ্যেই পেয়ে যাবেন আপনার হাতের কাছের যেকোনো মার্কেটে।এছাড়াও আপনি অনালাইন ডিজিট করতে পারবেন। অনলাইনে রয়েছে নানারকম ডিজাইনের কুরতি। আপনাদের সুবিধার্থে কয়েকটি জনপ্রিয় অনলাইন শপিং এর নাম দিয়ে দিলাম DMRE, Daraaz, strat here
তথ্য সুত্রঃ dmrebd.com





কোন মন্তব্য নেই