সুতি শাড়ি
বছর জুড়ে সুতি শাড়ি ব্যবহার করে থাকে বেশিরভাগ নারী,শাড়ির বৈচিত্র্যরে সুতি শাড়ির কোনো জুড়ি নেই।সুতি শাড়ি কেবল ঐতিহ্যবাহীই নয়, স্টাইলিশও বটে। অনেকেই নিজের পছন্দের সুতি শাড়িটি বাছাই করতে পারেন না কারন সুতি শাড়ি রং বাছাইয়ে প্রতিটি নারীর মনে একটু খটকা থেকেই যায়। নানা রকমের সুতি শাড়ি পাওয়া যায়, তাঁত, কোটা, চেক এবং জামদানি। অনেকে শাড়িতে আঁচল এবং পাড়ের ধরনও ভিন্নতা থাকে। আবার অনেক সুতি শাড়িতে ব্লকপ্রিন্ট, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, ভেজিটেবল ডাই, এমব্রয়ডারি ইত্যাদির বৈচিত্র্য থাকে। ব্যস্ততার কারণে অনেকে শাড়ি এড়িয়ে চলেন। কিন্তু এটা তো জানাই আছে বাঙালি নারীর সাজের পূর্ণতা কেবল শাড়িতে। তাই তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরাই এখন নিজেকে রাঙিয়ে তোলেন বৈচিত্র্যময় শাড়িতে। কেননা সুতি শাড়ির রয়েছে অনেক গুন, সুতি কাপড়ে বাতাস চলাচল করতে পারে এবং সহজে ঘাম শুষে নেয় তাছাড়া বৃষ্টিস্নাত দিনেও নিজেকে রাঙাতে পারেন সুতি শাড়িতে। সুতি শাড়ি রূপ ও রং বৈচিত্র্যে সব বয়সীদের জন্য মানানসই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুতি শাড়িও সাজে নতুন সাজে আঁচল ও পাড়ে নানা বৈচিত্র্য নিয়ে আসে, কুচিতেও থাকে আলাদা ডিজাইন।কাঁথা স্টিচ, ফুলেল ও জামদানি প্রিন্ট, কুচি প্রিন্ট, অ্যাপ্লিক, গুজরাটি কাজের মতো বাহারি নকশা।এ ছাড়াও রয়েছে কোটা, নেট সুতি ও ফাইন সুতির অনেক শাড়ি।
বাজারে বিভিন্ন দামের ও মানের সুতি শাড়ি রয়েছে। যদি আপনি অনলাইন সুতি শাড়ি নিতে চান তবে আপনি অনেক সাইট পাবেন সেখানে আপনার পছন্দ মত কিনতে পারবেন কোন অতিরিক্ত সময় ও খরচ ছাড়াই। এমনকি আপনার হাতে পৌঁছে যাবে খুব কোন সময়ে। এক্ষেত্রে অনেক মার্কেট প্লেস আছে যারা এই সুবিধা দিয়ে থাকে(যেমন- আজকের ডিল, ডিএমআরই প্রভৃতি ) । এখন অনলাইন কেনাকাটা অর্থাৎ অনালাইন শপিং এ এইসব খুব জনপ্রিয়তা লাভ করেছে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পচ্ছন্দের অনেক সুতি শাড়ি এবং দামেও কম ঠিক আপনার সাধ্যের মধ্যে।

তথ্য সুত্র- dmreb.com


কোন মন্তব্য নেই